শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:৩০ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্লিনিকের টাকা পরিশোধ করতে ৪ হাজার টাকায় নবজাতক সন্তান বিক্রি !

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) : একদিকে চরম আর্থিক অনটন অন্যদিকে তৃতীয় বারের মত কন্যা সন্তান জন্ম নেয়ায় নবজাতক শিশু কন্যাকে বিক্রি করেই ক্লিনিকের পাওনা পরিশোধ করলেন পাইকগাছার এক অসহায় দম্পতি। নবজাতকের সুন্দর ভবিষ্যত ও ক্লিনিকের পাওনা প্রায় সাড়ে ৪ হাজার টাকা পরিশোধের কথা ভেবে পাইকগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ডের দিলিপ সরদার ও তার স্ত্রী সুভাষী সরদার এ সিদ্ধান্ত নেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল গ্রামের দিলিপ সরদারের স্ত্রী সুভাসী সরদার গত ১২ ডিসেম্বর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফারিন হাসপাতালে নরমাল ডেলিভারীর মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাদের আরো ২টি কন্যা সন্তান রয়েছে।সর্বশেষ রাতে তৃতীয় বারের কন্যা সন্তানের জন্ম দেয়ায় শুরু থেকেই নবজাতকের প্রতিও চরম অবহেলা  নেমে আসে।

বিষয়টি জানার পর ১৩ ডিসেম্বর পৌরসভার ৯নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের লক্ষ্মণ সরদারের স্ত্রী কবিতা রাণী সরদার সকালে হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নিয়ে শিশুটির দত্তক নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন।

অভাবের সংসারে পরপর ৩টি কন্যা সন্তানের জন্ম হওয়ায় রীতিমত দুশ্চিন্তাগ্রস্থ ছিলেন ঐ দম্পতি। একদিকে অভাবের সংসারে তিন তিনটে কন্যা সন্তানের ভবিষ্যতের চিন্তা অন্যদিকে ক্লিনিকের পাওনা টাকা পরিশোধের বিষয় নিয়ে কিংকর্তব্যবিমূঢ় দম্পতি কবিতা রাণীর আগ্রহে সন্তোষ প্রকাশ করে ক্লিনিকের পাওনা মাত্র ৪ হাজার ২শ’ টাকার বিনিময়ে মাত্র ১ দিনের কোলের শিশু কন্যাকে তাদের কাছে বিক্রি করে দেন তারা।

এ ব্যাপারে নবজাতক শিশুটির পিতা দিলিপ সরদার জানান, মূলত অভাবের কারণেই তারা শিশুটিকে বিক্রি করতে বাধ্য হয়েছেন।

  • সর্বশেষ