শিরোনাম
◈ হাজারও মানুষ নির্বিচারে আটক, দেদারসে চলছে মামলা বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র ◈ ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০১:৫২ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেরুজালেম ঘোষণার বিরোধীদেশগুলোকে দেখে নিবে যুক্তরাষ্ট্র: নিকি হ্যালি

লিহান লিমা: জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বৈঠকে অনেক সদস্যদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেম ঘোষণার বিরুদ্ধে রেজ্যুলেশন উত্থাপন করে। এরপরই মঙ্গলবার ওই দেশগুলোকে হুমকি দেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

নিকি বলেন, যে দেশগুলো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা বন্ধ করতে জাতিসংঘে একটি খসড়া রেজ্যুলেশন পাশ করতে সমর্থন দিয়েছে ওই দেশগুলোর নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দিবেন তিনি।

ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্ত প্রত্যাহারে মিশরের উত্থাপন করা খসড়া রেজ্যুলেশনের সমর্থনে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইতালি, জাপান, ব্রিটেন, ফ্রান্স ও ইউক্রেনসহ কাউন্সিলের ১৪টি সদস্যদেশ ভোট প্রদান করে। যদিও যুক্তরাষ্ট্র এতে ভেটো দেয়।

নিকি বলেন, প্রেসিডেন্ট এই ভোট দানের বিষয়টিতে গভীর ভাবে নজর রাখছেন। যারা আমাদের বিপক্ষে ভোট প্রদান করেছে আমি সেই সব দেশগুলোকে তাদের ভোট প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। টুইটারে তিনি বলেন, ‘আমি এই ইস্যুটির ওপর প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে নোট রাখছি। যুক্তরাষ্ট্র ওইসব দেশগুলোর নাম টুকে রেখেছে।’

এর আগে টুইটারে তিনি আরো বলেন, আমরা যখন কোন সিদ্ধান্ত গ্রহণ করি সেই আমেরিকার জনগণের সিদ্ধান্ত। আমাদের দূতাবাস কোথায় রাখব সেটি কাউকে আমাদের বলে দিতে হবে না। আমাদের পছন্দের বিরুদ্ধে কোন ভোট বা সমালোচনা আমরা প্রত্যাশা করি না।’ডিডব্লিউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়