শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০২ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন : বিনালি এলদেরিম

এম. আমান উল্লাহ, কক্সবাজার : মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে জাতিগত নিধন বলে মন্তব্য করে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম বলেছেন, রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের জন্য আন্তর্জাতিক মহলের এক যোগে কাজ করা জরুরি। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তুরস্কের প্রধানমন্ত্রী বুধবার বেলা ১১ টার দিকে বিমানে করে কক্সবাজার পৌঁছান। পরে তিনি সারাসরি যান উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে পৌঁছে তিনি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের পাশাপাশি ২টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করে।

এসময় নির্যাতিত রোহিঙ্গাদের সাথে আলাপ করেন তিনি। এরপর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন কর্মকর্তারা।

উল্লেখ্য, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম দুই দিনের সরকারি সফরে গত সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছান। গতকাল মঙ্গলবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন এবং স্মারক হিসেবে একটি চারাগাছ রোপণ করেন।

এছাড়াও তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। জাদুঘরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম রোহিঙ্গাসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়