শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৫ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ৫দিন ব্যাপি বিজয় উৎসব ও পৌষ মেলা শুরু

আরএইচ রফিক,বগুড়া : বগুড়ায় বর্নাঢ্য আয়োজনে শুরু হলো ৫দিন ব্যাপী বিজয় উৎসব ও পৌষ মেলা।বাংলার মুখ বগুড়া জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩টায় শহরের শহীদ খোকন পার্কে এ মেলার উদ্বোধন করেন বাংলার মুখের প্রধান উপদেষ্টা ও বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন। মেলার উদ্ধোধন উপলক্ষে অনুষ্ঠিত হল বর্নাঢ্য শোভাযাত্রা।

সার্বিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম (অতি: ডিআইজি)। সংগঠনের জেলা শাখার সভাপতি হাসিবুল হাসান মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি ।

বাংলার মুখ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে মাহবুবর রহমান মানিক, হাকিম এম এ মজিদ মিয়া, মিজানুর রহমান মিন্টু, ফরিদুল ইসলাম মুক্তা, আবু জাফর, উত্তম কুমার রায়, মাহফুজুর রহমান জনি, রেবেকা সুলতানা মৌসুমী, বাদল কাজী, জহুরুল ইসলাম, মাহমুদুল হাসান রকি উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিতাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধায় বাংলার মুখের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় সব মিলিয়ে ৪০ টি ষ্টল স্থান পেয়েছে। মেলার প্রথম দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ শিশু কিশোর ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে স্থানীয় ও ঢাকার শিল্পীরা।

  • সর্বশেষ