শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৪৯ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীতে ট্রেন-ট্রাকে সংঘর্ষ অটো রিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে কুড়িগ্রাম গামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গাজীপুরের টঙ্গীতে সিটি করপোরেশনের ময়লা বহনকারী ড্রাম ট্রাকের সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত অটো রিকশা চালক নবীন (১৮) নেত্রকোনা জেলার পূর্বধলা থানা ধলা গ্রামের দুদু মিয়ার ছেলে।

রোববার (১১ জানুয়ারি) রাত ১১টায় ঢাকা-জয়দেবপুর রেলসড়কের মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

 এ ঘটনায় ঘটনাস্থলে থাকা এক অটোরিকশা চালক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে রাত পৌনে ১টা পর্যন্ত ঢাকার সঙ্গে আপলাইনে রেল চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক ও বালুর ট্রাক পার্ক করা ছিল। রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মধুমিতা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনের ইঞ্জিনের সাথে দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকের ধাক্কা লাগে। এতে ময়লা ও বালুর ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায়। ড্রাম ট্রাকের নিচে একটি অটোরিকশা চাপা পড়ে। নবীন ছিলেন সেই রিকশার চালক আর গুরুতর আহত দু’জন ছিলেন সেটির যাত্রী।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, টঙ্গীতে ট্রেনের সাথে ড্রাম ট্রাক ও বালুর ট্রাকের সংঘর্ষ হয়েছে। পরে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক উল্টে গিয়ে পাশে একটি অটো রিকশার উপর গিয়ে পরে। এতে অটোরিকশা চালক নবীনসহ ৩ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নবীনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ট্রেন দুর্ঘটনার পর থেকে রাত পৌনে ১টা পর্যন্ত ঢাকার সঙ্গে আপ লাইনে রেল চলাচল বন্ধ ছিল। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ