শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলমডাঙ্গায় মেশিনের পাখার আঘাতে শিশুর মৃত্যু

প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): [২] আলমডাঙ্গায় ধান মাড়াই মেশিনের পাখার আঘাতে আফিয়া জাহান নামের চার বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।  শিশু আফিয়া উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর কলোনিপাড়া এলাকার নুর মোহাম্মদ টিপুর মেয়ে।

[৩] বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

[৪] স্থানীয়রা জানান, বুধবার দুপুরে শিশু আফিয়া জাহান বাড়ির পাশে মুদি দোকানে খাদ্যসামগ্রী কিনতে যায়। এসময় বাড়ির সন্নিকটে রাস্তার পাশে শ্যালো ইঞ্জিন চালিত মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ চলছিল। অজান্তে শিশুটি মেশিনের কাছে এলে পাখার আঘাতে রক্তাক্ত জখম হয়। পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে, পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথেই শিশুটির মৃত্যু হয়। 

[৫] বিনোদপুর গ্রামের ইউপি সদস্য বদরউদ্দিন জানান, শিশু আফিয়া খেলার ছলে ধান মাড়াই মেশিনে কাছে যায়। মেশিনের পাখার আঘাতে গুরুতর আহত হলে কুষ্টিয়া নিলে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। 

[৬] বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর থানার ওসি সোহেল রানা জানান, শিশুটির সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। শিশুর পিতা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়