শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুপনগরে গ্যাসের চুলার আগুনে দগ্ধ গৃহকর্মী 

মোস্তাফিজুর রহমান: রাজধানীর রুপনগর আবাসিক এলাকায় একটি বাসায় গ্যাসের চুলার আগুন থেকে মারিয়া আক্তার (১১) নামের এক গৃহকর্মী দগ্ধ হয়। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বিকেলে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

গৃহকর্তী নাসরিন বেগম বলেন, দুপুরে চুলায় রান্না রেখে মাদ্রাসায় আমার মেয়েকে আনতে যাই। পরে খবর পাই সে চুলায় গ্যাসের আগুন থেকে দগ্ধ হয়েছে। তিনি আরো বলেন, যেকোনোভাবে চুলা থেকে তার জামায় আগুন ধরে দগ্ধ হয়। পরে নিজে নিজেই গোসলখানায় গিয়ে পানি ঢেলে নিভিয়ে ফেলে।

বিষয়টি জানিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মারিয়ার শরীরে ৩৩ শতাংশ পুড়ে গেছে। সে এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়