শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:২৪ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ের মৃত্যু

মোস্তাফিজার বাবলু, রংপুর: [২] রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর চব্বিশ হাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন–গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা রানী সরকার (৩৪) ও তার মেয়ে রাজশ্রী সরকার (১১)। কৃষ্ণা রানী সরকার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীরহাট এলাকার বাসিন্দা। তিনি রংপুর মহানগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় বসবাস করতেন।

[৪] ওসি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কৃষ্ণা রানী, স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার (৪২), ছোট মেয়ে শুভশ্রী সরকার (৫) ও বড় মেয়ে রাজশ্রী সরকারসহ মোটরসাইকেলে তুলশীরহাট থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। তারা চব্বিশ হাজারী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি রেইন ট্রি গাছের ডাল ভেঙে কৃষ্ণা রানী ও তার বড় মেয়ে রাজশ্রীর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হলে তাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ