শিরোনাম
◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৪:৪৮ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: বন্দরে ৩য় শীতলক্ষ্যা বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুতে সড়ক দুর্ঘটনায় ইমন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর দক্ষিন পাশে এ ঘটনা ঘটে।

নিহত ইমন ফরাজিকান্দা এলাকার টিপু মিয়ার ছেলে এবং নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, মোটরসাইকেলে চালিয়ে আসার সময় হঠাৎ সামনে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয় ইমন। এ সময় সেতুর গতিরোধকের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এতে ইমনের মাথা ও মুখমন্ডল থেতলে মারাত্নক জখম হয়। পরে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মহসিন মিয়া এ তথ্য জানান। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়