শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এস,এম রিয়াজ, পিরোজপুর (ভাণ্ডারিয়া): উপজেলার ইকড়ি গ্রামে বুধবার দুপুরে নূর মোহম্মদ (১০) ও হাসিবুল (১১) নামের  দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।

নূর মোহম্মদ তেলিখালী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে এবং হাসিবুল ইকড়ি গ্রামের ওসমান গণির ছেলে।

জানা গেছে, শিশু দুটি ইকড়ি গ্রামের হালিম মোল্লার বাড়ীতে বেড়াতে এসে গতকাল বুধবার দুপুরে একত্রে বাড়ীর সামনের খালে (ইকড়ি-তেলিখালী বর্ডার বীজ খাল)  গোসল করতে গিয়ে খালের পানিতে ডুবে যায়। প্রতিবেশীদের সহয়তায় তাৎক্ষনিকভাবে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহত শিশু দুটি  হালিম মোল্লার ভাগ্নে ও নাতি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাশিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন জানান, হাসাতালে আনার পূর্বেই শিশু দুটি মারা গেছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়