শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১২:০১ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: বার্ন ইউনিটে সন্তান জন্ম দেওয়া কুলসুম মারা গেছেন

হ্যাপি আক্তার: নারায়ণগঞ্জের মাসদাইরে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া কুলসুম আক্তার বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, দগ্ধ হওয়ার পর সন্তান জন্ম দেওয়া উম্মে কুলসুম আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল। অন্তঃসত্ত্বা হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৩ মার্চ সকাল ১১টার দিকে সিজারের মাধ্যমে তার একটি ছেলে সন্তান জন্ম হয়। ওজন কম হওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। 

গত ১২ মার্চ সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মাসদাইর এলাকায় ১০তলা বাড়ির ৬তলায় বিস্ফোরণ হয়। এ সময় আগুনে দগ্ধ হন কুলসুম ও তার তিন বছরের ছেলে। গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হতে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। সম্পাদনা: মাজহার ইসলাম

এইচএ/এমআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়