শিরোনাম
◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল? ◈ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ◈ প্রথমবার শহীদ মিনারে গিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ১১:১২ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, যুবকের মৃত্যু

বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্প

মোস্তাফিজ: রাজধানীর মুগদায় সিএনজি পাম্প থেকে ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় হিমেল (২৫) নামের এক ট্রাক শ্রমিক সামান্য আহত হয়েছে। 

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি সিলিং স্টেশন পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের চাচাতো ভাই মামুন তালুকদার বলেন, সাদ্দাম ৩ বছর ধরে ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিল। সকালে পুলিশের মাধ্যমে তার দুর্ঘটনার খবর পেয়ে মর্গে এসে তাকে মৃত অবস্থায় পাই।

মুগদা থানার এসআই মো. মুবায়দুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়েছিলেন ওই ট্রাকের চালকের সহযোগী সাদ্দাম হোসেন। এ সময় হঠাৎ করে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে শরীর প্রায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান সাদ্দাম। আর কিছুটা আহত হন ওই ট্রাকটির এক শ্রমিক। 

এসআই মুবায়দুল আরো জানান, ট্রাকের সিলিন্ডারে গ্যাসে প্রেশার বেশি হচ্ছিল কিংবা সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিহত সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত সাদ্দাম শরীয়তপুর নদিয়া উপজেলার চামটা গ্রামের মৃত আব্দুল সালাম তালুকদারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। বর্তমানে মির হাজিরবাগ যাত্রাবাড়ীতে একটি ম্যাচে থাকতো। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এম/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়