শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:২৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্তগোলায় ট্রাকের চাপায় শ্রমিক নিহত

প্রতিকী

মোস্তাফিজুর রহমান: রাজধানীর শ্যামপুর পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সুলতান মন্ডল (৫৫)। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ওহাব মিয়া জানান, পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় লোহার গড়দার প্লেট কাঁটার কাজ করছিলেন সুলতান। সে সময় সেখানে একটি ট্রাক ঘোরানোর সময় পেছনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে সেখান থেকে সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে বারোটায় তাকে মৃত ঘোষণা করেন ‌।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত সুলতান জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিন্না পাড়া গ্রামের আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় থাকতেন।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়