শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ১০:৪১ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১০:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আরিফুল ইসলাম, বাসাইল (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়থা গাছপাড়া গ্রামের মৃত আবু সাইদের পুত্র আবুল হোসেন (৪৬)। অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে এসআই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। এসময় বাসটি আটক করলেও চালক ও সহকারি পালিয়ে যায়।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়