শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৪ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বাসের ধাক্কায় কলেজছাত্রীসহ নিহত ২

ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী ফাতেমা আক্তার রেবা (২৪) এবং মিম (৩) নামের এক শিশু মারা গেছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় বিজলী সুপার সার্ভিসের একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনায়  ঘটে। 

নিহত রেবা কুমিল্লা অজিতগুহ কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী এবং উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। অপর নিহত শিশু মিমের বাড়ি চান্দিনা উপজেলায় বলে জানা গেছে। 

শিশুটির খালা সুমি বেগম জানান, মিমের পিতার নাম সুজন। স্থানীয়ভাবে জানা গেছে নিহত শিশুর পরিবার ছুপুয়ার আমির শার্টস নামক গার্মেন্টেসে কাজ করে। তবে তার বিস্তারিত পরিচয় স্থানীয়ভাবে কিংবা মিয়াবাজার হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়নি।

নিহত কলেজ ছাত্রী রেবার নিকটাত্নীয় এবং স্থানীয় ইউপি সদস্য জাকির মাহমুদ জানান, কুমিল্লা অজিতগুহ কলেজ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল ফাতেমা আক্তার রেবা। এসময় মিয়াবাজার নেমে সিএনজিতে উঠে সে। সিএনজিতে নিহত অপর শিশু, শিশুটির খালাসহ ৩জন যাত্রী ছিল।

 সিএনজি অটোরিক্সাটি নোয়াবাজারের উদ্দেশ্যে ছাড়ার সাথে সাথে কুমিল্লা-কাশিনগরগামী বিজলী সুপার সার্ভিসের একটি বাস পিছন থেকে সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাসের পিছনে ধাক্কা দিলে সিএনজিতে থাকা শিশু, রেবাসহ ৩যাত্রী আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিয়াবাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার রেবাকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত শিশু মিমকে কুমিল্লায় নিয়ে গেলে কুমিল্লার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই গিয়াসউদ্দিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রত ঘটনাস্থলে পৌঁছি।

  • সর্বশেষ