শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে আলমসাধু'র ধাক্কায় প্রাণ গেলো শিশু মারিয়া'র

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙা গ্রামে গ্রাম্য সড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতির স্যালোইঞ্জিন চালিত  আলমসাধু গাড়ির ধাক্কায় মরিয়ম খাতুন মারিয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার(২৯ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে ভাটাডাঙা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মারিয়া ভাটাডাঙা গ্রামের মান্না শেখের একমাত্র কণ্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগতিতে আসা একটি অবৈধ আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা স্বজনেরা তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দেখে পরিক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, সড়কে অবৈধ ও বেপরোয়া যান চলাচল রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন থাকার পাশাপাশি চালকদেরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়