শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৫ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা কলেজের পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

মোস্তাফিজ, ঢামেক প্রতিনিধি : ঢাকা কলেজের পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর বারোটার দিকে এ ঘটনাটি ঘটে। শিশুটির নাম, মোঃ সিয়াম(১০) ।  সে আজিমপুর নিউ পল্টন মাদ্রাসা ফয়জুল উলুম নামক মাদ্রাসা ছাত্র। 

ঢামেক হাসপাতলে নিয়ে আসা ঢাকা কলেজের এক শিক্ষার্থী আবীর হোসেন ও ঐ মাদ্রাসার শিক্ষার্থী নাফিজ, বলেন দুপুরে  সিয়ামসহ  অনেকেই মাঠে ফুটবল খেলা শেষে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে যায়। সেখানে সিয়াম নামে শিক্ষার্থী সাতরাতে সাতরাতে পুকুরের পানিতে ডুবে যায় পানি থেকে উঠতে পারেনি।

সেখানে শিক্ষার্থীসহ অনেকেই তাকে দেখতে পেয়ে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে ঢাকা কলেজের পুকুর এলাকায় যাই সেখানে যাওয়ার আগেই শিক্ষার্থীরা ওই শিশুটিকে পানি থেকে উঠিয়ে ফেলে পরে সেখান থেকে আমাদের গাড়িতে করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত সিয়াম ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাঁচলি গ্রামের জুতা ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের ছেলে। বর্তমান নিউ পল্টন ওই মাদ্রাসায় থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয় । 

  • সর্বশেষ