শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শামীম মীর, গৌরনদী: [২] গৌরনদী উপজেলার ঢাকা- বরিশাল মহাসড়কে পিকাআপ ও কাভার ভ্যানর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং নারী ও শিশু আহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) বরিশাল গৌরনদী বাসস্ট্যান্ডে ৬টা ৪০ মিনিটের এ ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন- পিকাআপ চালক ৩০ বছর বয়সী মো. মহিন ও সঙ্গে থাকা যাত্রী ৪০ বছর বয়সী আ: খালেক।

[৪] জানা গেছে, ঢাকা থেকে বাসা বাড়ির মালামাল নিয়ে বরিশালের উদ্দেশ্যে পিকাআপ ভ্যান ও বরিশাল থেকে ঢাকাগামী কাভার ভ্যানের গৌরনদী বাস স্ট্যান্ডে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত হয়। এছাড়া এসময় আহত আছেন একজন নারী ও এক শিশু।

[৫] মুখোমুখি সড়ক দূর্ঘনার বিষয় গৌরনদী ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধর করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। অজ্ঞান অবস্থায় আহত নারী ও শিশুর নাম ঠিকানা এখন জানা যায়নি। আহত অবস্থায় দু’জনই চিকিৎসা নিচ্ছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়