শিরোনাম
◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন ◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৫:০০ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরে মামার ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে ভাগিনার মৃত্যু

মশিউর রহমান, নাজিরপুর (পিরোজপুর): [২] পিরোজপুরের নাজিরপুরে মামার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে (ভাগিনা) তাকরিম শেখ (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

[৩] ঘটনাটি ঘটেছে বুধবার (১২ জুন) বিকাল ২টায় উপজেলার চালিতাবাড়ী নামক স্থানে। শিশু তাকরিম শেখ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোঃ ইমরান হোসেনের পুত্র।

[৪] নিহত শিশুর নানা এস এম রেজাউল করিম জানান, শিশু তাকরিম শেখ মা-বাবার সাথে তার মামার বিয়েতে বেড়াতে এসেছিল। নিহত শিশুর চার মামার একজন আবুল হাসান (৩৫) তিনি ইজিবাইক চালান। বাড়ীতে রাখা ইজিবাইক রাস্তায় ওঠার সময় পিছন দিকে ব্যাক দেওয়ায় গাড়ীর সাথেই দাড়িয়ে থাকা শিশু তাকরিম শেখ গাড়ীর ধাক্কায় পড়ে যায় এবং মাথা চাকার নীচে পিষ্ট হয়। 

[৫] তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিমুল কৌশিক সাহা শিশুটিকে মৃত ঘোষনা করেন।

[৬] ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ওসি তদন্ত মোঃ জিয়া উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ফোর্স পাঠাই, মরদেহ উদ্ধার করি, সকল তথ্য সংগ্রহ করি। কারও কোন অভিযোগ না থাকায় মৃতের পিতা-মাতার কাছে মরদেহ হস্তান্তর করি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ