শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০১:১৩ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৪, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] যাত্রাবাড়ীতে ৪তলার বাসার ছাদ থেকে নিচে পড়ে খাজিদা আক্তার রাত্রী (১৭) এক কিশোরীর মৃত্যু। সে মানসিক প্রতিবন্ধী ছিলো।

[৩] সোমবার (২০ মে) সকাল সড়ে ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়ক রোডে ৪তলা বাড়ির ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। 

[৪] নিহত খাজিদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

[৫] মৃতার সৎ মা জায়েদা আক্তার বলেন,  খাদিজা ছোট সময় থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিল। সকালে বাসার সবাই ঘুমিয়ে ছিলাম, সকালে প্রায় দিনই খাদিজা ছাদে উঠে হাঁটা হাটি করত তার ছোট বোন আমেনা আক্তার কনা (৯)। কিন্তু আজ সকালে খাদিজার ছোট বোন আমার মেয়ে কণা ঘুমিয়ে ছিল। পরে কণা ঘুম থেকে উঠে সেও ছাদে গিয়ে হাটাহাটি করার সময় তার বোন খাদিজাকে দেখতে না পেয়ে তার মা বাবাকে বলছে খাদিজা আপুকে ছাদে খুঁজে পাচ্ছি না, সে তো ছাদে নেই। পরে তার বাবা ছাদে গিয়ে উপর থেকে দেখতে পায় নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। সেখান থেকে উদ্ধার করে তাকে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] জায়েদা আরো বলেন, ছাদের চারপাশের রেলিং অনেক উঁচু ছিল। তবে খাদিজার নিচে কিভাবে পড়ে গেছে আমরা কেউই দেখতে পাইনি। 

[৭] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

[৭] মৃতা খাদিজা মুন্সিগঞ্জ বিক্রমপুরের ঘড়ির, চশমা ব্যবসায়ী মো. কাওসার আহমেদের মেয়ে। দুই বোনের মধ্যে সে ছিল বড়। বর্তমানে দক্ষিণ যাত্রাবাড়ীতে পরিবারের সঙ্গে বসবাস করতো।

এমআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়