শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ০৯:১৬ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে মার্কেটে আগুনে ১৫ দোকান ভস্মীভূত

ডেস্ক রিপোর্ট: [২] গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় হাজী মোফাজ্জল হোসেন সুপার মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

[৩] শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে মার্কেটের ১৫টি দোকান, দোকানে থাকা মালামালসহ একটি পিকআপ পুড়ে গেছে। ঢাকা পোস্ট

[৪] গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। 

[৫] শনিবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ভোর ৫টা ৭ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়। আগুনে ১২×১৫ বর্গফুট আয়তনের ১৫টি সেমিপাকা টিনশেড দোকানের বিভিন্ন মেশিনারিজ, ওয়ার্কশপের মালামাল, হার্ডওয়ার মালামাল, একটি পিকআপ, লেড মেশিন, মটর পার্টস, একটি মুদি দোকান ও অন্যান্য মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। 

[৬] বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়