শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:২৯ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ৫ গাড়িতে আগুনে একজনের মৃত্যু, দগ্ধ ৭

হ্যাপী আক্তার: [২] ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি  ওয়েল ট্যাংকার উল্টে - পিকআপ ভ্যানে সংঘর্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪টি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এ সময় একজনের মৃত্যু ও ৭জন দগ্ধ হয়েছেন। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সূত্র সময় টিভি, চ্যানেল২৪

[৩] মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সাভিসের ৩টি গাড়ি চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

[৪] মৃত ওই ব্যক্তির নাম ইকবাল। তার বাড়ি যশোরের চৌগাছায়। তিনি সিমেন্টের ট্রাকের লোড আনলোডের কাজ করতেন।

[৫] স্থানীয়রা জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় ওয়েল ট্যাংকার উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন লাগে। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সাভিসের ৩টি গাড়ি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একজনের মৃত্যু ও ৭জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

[৬] সাভার ফায়ার সাভিসের ডিউটি অফিসার আসাদ গণমাধ্যমে জানান, পাঁচ গাড়ির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়