শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫৬ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসের সঙ্গে কাচ্চি খেতে চান ময়ূখ (ভিডিও)

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পর এবার ড. ইউনূসের ইন্টারভিউ নিতে চান ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন। তবে এবার শুধু ইন্টারভিউই নয়, এক সঙ্গে বসে খেতে চান কাচ্চি, পায়েস ও পিঠা।

ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার উপস্থাপক ও স্ক্রিপ্ট রাইটার ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের অনেকে মজা করে তাকে হকার সাংবাদিক বলেও ডাকেন। এবার সেই সাংবাদিকের মুখোমুখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জবাব চায় বাংলা নামের এদিনের টকশোতে উঠে আসে বাংলাদেশের বিভিন্ন ইস্যু। প্রশ্ন করা হয়, ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, চিন্ময় কৃষ্ণ দাস, সেন্টমার্টিন বিক্রিসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে। ঠান্ডা মাথায় সব প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। অবশ্য অন্য দিনের মতো এদিন খুব একটা উত্তেজিত হয়ে ছোটাছুটি করতে দেখা যায়নি ময়ূখকে।

আলোচনার এক পর্যায়ে প্রেস সচিব ময়ূখকে বাংলাদেশে আসার দাওয়াত দেন। মুখে মুখে না শুনে সরেজমিনে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেন। এ সময় ময়ূখ বলেন তিনি আসবেন। বাংলাদেশে এসে, কাচ্চি, পায়েস ও পিঠা খেতে চান। এসব খেতে খেতে ড. ইউনূসের ইন্টারভিউ করতে চান।

আগে এই রিপাবলিক বাংলা চ্যানেলের নাম-গন্ধ খুব একটা শোনা না গেলেও ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের সবাই চিনতে শুরু করে এই চ্যানেলটি। কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তিকর আর মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে রিপাবলিক বাংলা। যা ময়ূখকে সরাসরি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উৎস: কালের কণ্ঠ ও রিপাবলিক বাংলা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়