শিরোনাম
◈ এক বছরে প্রায় দ্বিগুণ, টাকা ছাপাতে বাংলাদেশ ব্যাংকের খরচ ৪৫৯ কোটি টাকা ◈ চী‌নের ঝেং ‌কিনও‌য়েন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ইউএস ও‌পে‌নের কোয়ার্টার ফাইনা‌লে ◈ আইসি‌সির প‌রিকল্পনা : বিশ্বকাপ ও এশিয়া কাপের বাইরেও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!  ◈ উয়েফার বিশেষ উদ্যোগ, চ্যাম্পিয়ন্স লিগের প্রতি‌টি দল নেপালের ভূমিধসে দুর্গতদের শ্রদ্ধাজ্ঞাপন কর‌বে  ◈ বড়পুকুরিয়ার কয়লা দিয়ে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৯:৪৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার রংপুরে শুরু হবে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩

মাজহারুল মিচেল: বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ জুন) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কম্পিউটার সমিতি, রংপুর শাখার আয়োজনে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনব্যপি (৭-৯ জুন) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্যের জমকালো এ প্রদর্শনীটি।

‘তারুণ্য আর প্রযুক্তি/স্মার্ট রংপুরের শক্তি/ তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্য প্রযুক্তির ২৮টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এ উপলক্ষে রংপুরের জেলা পরিষদক মিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিসিএস রংপুর শাখার চেয়ারম্যান মো. মোকসেদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিসিএস পরিচালক ও এইপ্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়ক মোশারফ হোসেন সুমন লিখিত বক্তব্য পাঠ করেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির সম্ভার নিয়ে ২৫টি স্টল এবং ৬টি প্যাভেলিয়ন থাকবে। প্রযুক্তিপণ্য ক্রয়ে মিলবে আকর্ষণীয় উপহার এবং মূল্যছাড়। মেলায় প্রবেশের টিকেটের উপর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্রতে মিলবে আকর্ষণীয় উপহার। 

সম্মেলনে আরো জানানো হয়, দর্শনার্থীদের জন্য মেলায় ফ্রি ইন্টারনেট ও ওয়াই-ফাই জোনের সুবিধা মিলবে। এছাড়া ইনোভেশন জোন এবং গেমিংজোন থাকবে। এই জোনগুলোতে নিত্যনতুন আবিষ্কার এবং বিনোদনের জন্য ডিজিটাল গেইম খেলার ব্যবস্থা থাকবে। এছাড়াও ফটোগ্রাফি এবং সেলফি তোলার প্রতিযোগিতা থাকবে।

এক্সপোর কেন্দ্রীয় সমন্বয়ক মোশারফ হোসেন সুমন জানান, বিভিন্ন ইভেন্ট, সেমিনার ও নানা আয়োজন করা হয়েছে। এর প্রবেশমূল্য ১০ টাকা ধরা হয়েছে। তবে শিক্ষার্থী এবং সংবাদকর্মীদের জন্য এক্সপোতে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রয়েছে।

সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

এমএম/জেএ/এনএইচ

  • সর্বশেষ