শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৫১ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওটিটি প্ল্যাটফর্ম চরকির সাথে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন

গ্রামীণফোন

মাজহার মিচেল: এনিয়ে পার্টনারশিপ চুক্তিস্বাক্ষর রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়। এ পার্টনারশিপের অংশ হিসেবে, আগামী ছয় মাসের জন্য গ্রামীণফোনের এক্সক্লুসিভ পার্টনার হবে চরকি।

এ সময় মাইজিপি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই তাদের পছন্দমতো এন্টারটেইনমেন্ট প্যাক কিনে নিতে পারবেন।

চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন গ্রামীণফোনের গ্রাহকরা এখন সাশ্রয়ী ও আকর্ষণীয় বিভিন্ন এন্টারটেইনমেন্ট প্যাকের মাধ্যমে চরকির প্রিমিয়াম বাংলা কনটেন্ট দেখার সুযোগ পাবেন। তারা এখন মুভি, টিভি সিরিজ ও অন্যান্য ডিজিটাল কনটেন্টের বিস্তৃত বিশ্বে খুব সহজেই প্রবেশ করতে পারবেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম ও এর চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব এবং চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি ও মার্কেটিং অ্যান্ড গ্রোথ লিড ফয়সাল রহমান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়