শিরোনাম
◈ আমার চুল টেনে ধরে শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারেন, হাত-পা বেঁধে গলা চেপে ধরা হয়েছিল: ঘটনার বর্ণনায় কাঁদলেন অভিনেত্রী স্নিগ্ধা ◈ বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়! শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন একা‌ধিক ক্রিকেটার ◈ মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যায়? ◈ ব্রা‌জি‌লিয়ান ভিনিসিয়ুসকে কিনতে চায় আর্সেনাল, ‌রিয়াল মা‌দ্রিদ চায় ১৬০ মিলিয়ন ইউরো ◈ আজ থেকে পুনরায় শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ◈ জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ, অল্পের জন্য রক্ষা পেলেন সদস্যরা ◈ ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া, জানালেন প্রেসিডেন্ট আল-শারা ◈ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা, প্রস্তুত স্পেশাল ফোর্স ◈ গ্যাস সংকটে বন্ধের মুখে কারখানা: রফতানি ও কর্মসংস্থানে চরম বিপর্যয়ের আশঙ্কা ◈ এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় পাকিস্তানের মানুষ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের ইতিহাসে প্রথম নারী নভোচারী রায়ানাহ বার্নাবি

রায়ানাহ বার্নাবি

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: সৌদি আরবের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)এ পাঠানো হবে প্রথম নারী নভোচারীকে,ইতিমধ্যে তার নাম ঘোষণা করেছে সৌদি আরব সরকার।

রোববার রায়ানাহ বার্নাবির নাম ঘোষণা করে দেশটি।চলতি বছরের মাঝামাঝি সময় আইএসএসে’এ পাঠানো হবে এই সৌদি নারী মহাকাশচারীকে।

মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইটে সক্ষমতা গড়ে তুলতে এবং বিশ্বব্যাপী মহাকাশ খাতের সুযোগের সদ্ব্যবহার করতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।

সৌদি প্রেস এজেন্সির বরাত জানা যায়,ওই মহাকাশ যাত্রায় প্রথম সৌদি নারী মহাকাশচারী রায়ানাহ বার্নাবি ছাড়াও থাকবেন একজন পুরুষ নভোচারী।যার নাম আলি আলকারনি।দু’জন এক্স-টু মহাকাশ মিশনের ক্রুতে যোগ দেবেন,মহাকাশযানটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হবে।

এছাড়া অন্য দুই মহাকাশচারী মরিয়ম ফিরদৌস ও আলী আল-গামদি সৌদি মহাকাশ ফ্লাইট প্রোগ্রামের প্রশিক্ষণ নিবে বলে জানা যায়।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়