শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৯:৩৯ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৯:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অঞ্চলের দ্বিতীয় সর্বাধিক উদ্ভাবনী দেশ ইরান

রাশিদ রিয়াজ : বৈশ্বিক উদ্ভাবনী সূচকে মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলের দ্বিতীয় সর্বাধিক উদ্ভাবনী দেশ এবং নিম্ন-মধ্যম আয়ের দেশগুলির মধ্যে তৃতীয় ইরান। গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই ২০২২) প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

২০২১ সালের তুলনায় ৭ ধাপ উপরে উঠে ইরান বিশ্বে ৫৩তম স্থানে রয়েছে। জিআইআই ২০২২ মতে, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অর্থনীতির দেশ এবং চীন বিশ্বের ১০টি উদ্ভাবনী দেশে প্রবেশের পথে রয়েছে।

শীর্ষ আন্তর্জাতিক কোম্পানিগুলি গবেষণা ও উন্নয়ন ব্যয় প্রায় ১০ শতাংশ বাড়িয়ে ২০২১ সালে ৯০০ বিলিয়ন ডলারে উন্নীত করে, যা ২০১৯ সালের তুলনায় (মহামারির আগে) বেশি।
 
এই বৃদ্ধির চালিকা শক্তি ছিল প্রধানত চারটি শিল্প ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হার্ডওয়্যার এবং বৈদ্যুতিক সরঞ্জাম’, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সফ্টওয়্যার এবং পরিষেবা’, ‘ফার্মাসিউটিক্যালস এবং বায়োটেকনোলজি’ এবং ‘নির্মাণ ও শিল্প ধাতু’। সূত্র: তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়