শিরোনাম
◈ ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ শেষের পথে চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ◈ ১০ টাকার নোটের দাম ২০ হাজার, সুন্দরবনে দস্যুদের অভিনব চাঁদাবাজি ◈ সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি ◈ পুলিশি হামলার বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের ◈ কারাগারের নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, সিসিটিভি নজরদারি ও আকস্মিক পরিদর্শন বাধ্যতামূলক ◈ সরকারি দপ্তরে ঘুষ-খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান ◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪১ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখলেই মিলবে বেতন!

সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখতেই ভালো লাগে? ঘণ্টার পর ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করে সময় কাটান? তাহলে আপনার জন্য রয়েছে এক অদ্ভুত চাকরির সুযোগ। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লুইশ এমন একজন কর্মী খুঁজছে, যার কাজ হবে সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখা এবং কোন কনটেন্ট ভাইরাল হচ্ছে, তা শনাক্ত করে প্রতিষ্ঠানকে জানানো। খবর এনডিটিভির। 

দীপাবলি উপলক্ষে প্রকাশ করা এক ভিডিওতে প্রতিষ্ঠানটির কর্মীরা নতুন এই নিয়োগের কথা জানিয়েছেন। ভিডিওতে এক ব্যক্তি বলেন, যারা সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, তাদের সেই অভ্যাসের জন্যই অর্থ দিতে চায় প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, ‘আপনি যদি সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, তাহলে আমরা আপনাকে এর জন্য অর্থ দেব। আমরা এমন একজন ডুমস্ক্রোলার খুঁজছি, যিনি সারাদিন রিলস স্ক্রল করবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।’

আগ্রহীদের ভিডিওটির মন্তব্যে ‘হাই’ লিখতে বলা হয়েছে। উদয়পুরে বসবাসকারী আগ্রহীদের সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে আবেদন করার লিংক পাঠানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement

চাকরিতে আবেদন করতে আগ্রহীরা ইনস্টাগ্রামের ‘গ্যাংসঅবস্টার্টআপ’ অ্যাকাউন্টে গিয়ে বায়োতে দেয়া গুগল ফরমের লিংক ব্যবহার করতে পারবেন।

আবেদন ফরমে প্রার্থীদের নাম, ফোন নম্বর ও ঠিকানা দিতে হবে। পাশাপাশি তারা পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপের জন্য আবেদন করছেন, তা নির্বাচন করতে হবে। কোন পদে কাজ করতে আগ্রহী, বর্তমান বেতন কত এবং প্রত্যাশিত বেতন কত; এসব তথ্যও জানাতে হবে।

ফরম জমা দেয়ার আগে জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।

গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটি ইতিমধ্যে তিন লাখের বেশি বার দেখা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন।

ব্যতিক্রমী এই চাকরির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মজার প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ চাকরিটিকে ‘পারফেক্ট জব’ বলেছেন, আবার কেউ মন্তব্য করেছেন, ঠিক এমন একটি সুযোগেরই অপেক্ষায় ছিলেন তিনি।

অনেকে এটিকে স্বপ্নের চাকরি বলেও উল্লেখ করেছেন। একজন মজা করে প্রতিষ্ঠানটিকে তাকে নিয়োগ দেয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, কাজ পেলে তিনি ‘সেরা পারফরমার’ পুরস্কারও জিতে নেবেন।