শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০১:১১ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল ইন্টারনেট সেবার পর সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বন্ধ

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটর থেকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

সাধারণত সরকারের নির্দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।যদিও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র দু’জন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। সূত্র : বিবিসি বাংলা

কমিশন সচিব নূর-ই খাজা বলেন, তিনি টেলিভিশন স্ক্রল দেখে জেনেছেন যে ব্রডব্যান্ড সেবা বন্ধ রয়েছে।

সোমবার সকাল পর্যন্ত ধীরগতিতে চললেও সকাল সাড়ে ১০টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড সেবা।

শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের একদফা দাবির পর থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠে। রোববার সারাদেশে সহিংসতায় নতুন করে শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় রোববার বিকেল থেকেই মোবাইল ইন্টারনেটের ফোর জি সেবা বন্ধ করে দেয়া হয়। দেশজুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সরকার। সেদিন রাতেই ঘোষণা করা হয় তিন দিনের সাধারণ ছুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়