শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যানো প্রযুক্তিতে বিশ্বে ইরানের অবস্থান ষষ্ঠ

রাশিদ রিয়াজ: [২] ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি উৎপাদনের অবস্থা সংক্রান্ত সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ন্যানো প্রযুক্তি সংশ্লিষ্ট প্রকাশনায় ইরান বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে।
[৩] পার্সটুডে জানিয়েছে, ইসলামী বিপ্লবের বিজয়ের পর ইরান বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্বের ২ শতাংশ বৈজ্ঞানিক জ্ঞান ইরানে উৎপাদিত হয়।

[৪] ন্যানো প্রযুক্তি সংক্রান্ত পরিসংখ্যান, তথ্য এবং গবেষণা নিবন্ধের উৎস হিসেবে ব্যবহৃত ওয়েব অফ সায়েন্স ডাটাবেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০০৩ সালে ইরানি গবেষকরা ন্যানোপ্রযুক্তি সংশ্লিষ্ট ১১ হাজার ১৭৯টি নিবন্ধ প্রকাশ করেছেন যা গত বছর প্রকাশিত ন্যানো সংক্রান্ত সমস্ত নিবন্ধের ৪.৬ শতাংশ।

[৫] ২০০০ সালে ন্যানো প্রকাশনার ক্ষেত্রে ইরান যেখানে ৫৮তম স্থানে ছিল সেখানে ২০০৩ সালে দেশটি পঞ্চম স্থান অর্জন করেছে। এই র‌্যাঙ্কিং ইরানের উল্লেখযোগ্য বৈজ্ঞানিক উন্নয়নের প্রমাণ বহন করে।

[৬] ওয়েব অফ সায়েন্স ডাটাবেসের প্রতিবেদনে বিজ্ঞান ও ন্যানো প্রযুক্তিতে ইরানের বৈশ্বিক অবস্থান তিনটি প্রধান সূচক দ্বারা মূল্যায়ন করা হয়েছে। এগুলো হলো- ন্যানোপ্রযুক্তি নিবন্ধের পরিমাণ, ন্যানো প্রযুক্তি নিবন্ধের গুণমান এবং ন্যানো প্রযুক্তি উদ্ভাবনের সংখ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়