শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ০৪ জুন, ২০২৪, ০৯:১২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৪, ১১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতারণার কারণে আস্থার সংকটে অনলাইন কেনাকাটা, তাগিদ ক্রেতাদেরও সচেতন হওয়ার

ইমন হোসেন: [২] চলতি অর্থবছরে এ পর্যন্ত ই-কমার্সভিত্তিক অভিযোগের সংখ্যা ৪ হাজারের বেশি। আর গত তিন বছরে এই সংখ্যা ৮ হাজার ৪০০ ছাড়িয়েছে। ভোক্তারা বলছেন, অনলাইনে অর্ডার দিলে অনেক সময় সঠিক মানের পণ্য পাওয়া যাচ্ছে না। (নিউজবাংলা  ০১-০৬-২০২৪)

[৩] এ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার অভিযানের সংখ্যা ৯ হাজার ৮৫১টি। আর এ সময়ে সাজা দেয়া হয়েছে ১৬ হাজার ৯৫৮টি ক্ষেত্রে। জরিমানার পরিমাণ ১০ কোটি ২৩ লাখ ১ হাজার ৭০০ টাকা। এ সময় অভিযোগ করা হয় ৬ হাজার ৮২৭টি। (যুগান্তর ১৭-০৫-২০২৪)

[৪] জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বলছে, লোভনীয় অফারের ফাঁদে ফেলে এমন প্রতারণার ঘটনা বেড়েছে ৫০ শতাংশ। যার বেশিরভাগই ফেসবুককেন্দ্রিক। 

[৫] শুধু বাংলাদেশই নয়, বিশ্বব্যাপী বেড়েছে ই-কমার্সকেন্দ্রিক জালিয়াতির ঘটনা। ২০২৩ সালে অনলাইন কেনাকাটায় কেলেঙ্কারির ঘটনা প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে বলে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং কোম্পানি স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে উল্লেখ করেছে। ব্যাংকটি বলছে, ২০২৩ সালে মোট কেনাকাটার কেলেঙ্কারির ঘটনার মধ্যে ৮০ শতাংশই শুরু হয়েছিল ‘অনলাইন সেলিং প্ল্যাটফর্ম’ বা মার্কেটপ্লেসে। (এফএনএস ০২-০৬-২০২৪)

[৬] বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশনের (ই-ক্যাব) নির্বাহী পরিচালক জাহাঙ্গীর শোভন বলেন, প্রতারকরা আইনের সীমাবদ্ধতার সুযোগ কাজে লাগিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছে। ভোক্তার সচেতনতাই এ ধরনের প্রতারণা রুখতে পারে। (সময়নিউজ ২৩-০৫-২০২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়