শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৪:১১ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমি কিনে বিপাকে ৩৫ পরিবার

নাটোর সদর উপজেলার ফুলসর গ্রাম

নিউজ ডেস্ক: নাটোর সদর উপজেলার ফুলসর গ্রামে জমি কিনেও ভিটেমাটি হারাতে বসেছেন প্রায় ৩৫টি পরিবার। এসব পরিবারের ৫০ বছর আগে কেনা প্রায় ৪৫ বিঘা জমি জমি দখলে নিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। আর টিভি 

রোববার (২২ জানুয়ারি) দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন শতাধিক গ্রামবাসী ও জমির মালিকরা। সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে এ অভিযোগ করেন গ্রামবাসীরা। তাদের দাবি, তথ্য গোপন এবং জমি খাস খতিয়ানভুক্তের বিষয়টি তারা জানতেন না। প্রায় ৫০ বছরে সরকার কখনো এসব জমির মালিকানা দাবি করেননি। এখন ফুলসর গ্রামের মানুষেরা ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে প্রশাসন বলছে, ১৯৭৮ সালে এসব জমি সরকারের নামে খাস খতিয়ানভুক্ত হয়।

ফুলসর গ্রামে রাস্তার পাশে সিমেন্ট ও রডের স্তূপ। পাশের একটি খোলা জায়গায় একদল শ্রমিক পাকাঘর নির্মাণ করছেন। আর নাটোর সদরের এসি ল্যান্ড জুবায়ের হাবিবের নির্দেশে, রাস্তার পাশের জমির প্রায় ৩০টি বড় আমগাছ কেটে ফেলা হয়েছে জানায় গ্রামবাসীরা।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান আলী মিয়া, ভিটেমাটি হারানো শরবানু বেওয়া, লিয়াকত হোসেন, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, অছির উদ্দিন ও ময়েন উদ্দিনসহ অনেকেই বক্তব্য রাখেন।

শাজাহান আলী মিয়া বলেন, ফুলসর মৌজার ৬ নম্বর খতিয়ানের প্রায় ৪০ থেকে ৫০ বিঘা জমির হাল খতিয়ানের (আরএস রেকর্ড) মালিক ছিলেন অপর্ণা দেবী। তিনি ওই জমি আব্দুল লতিফ, আব্দুল হাই ও আব্দুল রউফের কাছে বিক্রি করেন। তাদের কাছ থেকে জমি কিনে গ্রামে স্থায়ীভাবে বসবাস ও চাষাবাদ শুরু করে ৩৫ পরিবার। ৫০ বছর ধরে তারা ওই জমি ভোগদখল করছেন। অনেকে বসবাসের জন্য পাকাবাড়ি ও ফলের বাগান করেছেন।

নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হাবিব বলেন, তৎকালীন রাষ্ট্রপতির ১৯৭২/৯৮ নম্বর আদেশে ১০০ বিঘার অতিরিক্ত জমি রাষ্ট্রের অনুকূলে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী, ফুলসর গ্রামের অপর্ণা দেবীর স্বামী কালিচন্দ্র চক্রবর্তী তার পরিবারের ১০০ বিঘার অতিরিক্ত ৩৬ একর জমি রাষ্ট্রের অনুকূলে ফিরিয়ে দেন।  ১৯৭৮ সালের ২২ জুলাই ওই জমি সরকারের নামে খাস খতিয়ানভুক্ত করা হয়। এখন রাষ্ট্রের প্রয়োজনে সরকার এসব জমিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ভুক্তভোগীরা আদালতে মামলা করেছেন। আমরা আদালতের সিদ্ধান্তের বাইরে কিছুই করব না।

এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়