শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ১২:২৫ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা লেখা রয়েছে বোতলে পাওয়া ১৩৫ বছর আগের চিঠিতে

ডেস্ক রিপোর্ট : স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার মর্নিংসাইড এলাকার একটি বাড়িতে ১৩৫ বছর আগের একটি চিঠি পাওয়া গেছে। গত সোমবার বাড়িটির মেঝের নিচ থেকে বোতলবন্দি চিঠিটি উদ্ধার করা হয়। ওই বাড়িতে পানির পাইপ মেরামতে যান পিটার অ্যালান (৫০) নামের এক মিস্ত্রি। মেঝের একটি অংশ কাটার এক পর্যায়ে ভিক্টোরিয়া আমলের ক্যাপসুল আকৃতির হুইস্কির বোতলটি আবিষ্কার করেন তিনি।

বাড়ির মালিক আইলিদ স্টিম্পসনকে বিষয়টি জানান পিটার। চিঠি পড়তে হাতুড়ি দিয়ে বোতলটি ভাঙতে হয় আইলিদকে।

মিস্ত্রি অ্যালান বলেন, বোতলটি যেখানে ছিল ঠিক সে স্থানটি কাটতে পারা সৌভাগ্যের বিষয়। কক্ষটি ১০ বাই ১৫ ফুটের। বোতলটির অবস্থান সম্পর্কে না জেনেই ঠিক এর চারপাশে কাটতে থাকি। এটি অবিশ্বাস্য।  

অ্যালান আরো বলেন, বাড়িটি প্রথম নির্মাণের সময় গৃহকর্মীর জন্য নির্ধারিত যে কক্ষ ছিল, সেখান থেকেই বোতলটি উদ্ধার করা হয়।  

বর্তমানে স্বামী ও দুই সন্তান নিয়ে এই বাড়িতে থাকেন আইলিদ স্টিম্পসন। চিঠিতে দুই পুরুষ শ্রমিকের স্বাক্ষর ও তারিখ লেখা। এতে লেখা আছে, জেমস রিচি ও জন গ্রিভ এই মেঝে নির্মাণ করেছেন। কিন্তু তাঁরা হুইস্কি পান করেননি। 

তারিখটা ১৮৮৭ সালের অক্টোবর ৬। যদি কখনো কেউ এই বোতলটি পান, তাহলে ভাবতে পারেন আমাদের ধুলো রাস্তার পাশে উড়ছে।  

বাড়ির মালিক আইলিদ বলেন, ১৩৫ বছর পুরনো বোতলটি ভাঙার সময় ভয় পেয়েছিলাম। কিন্তু বোতল ভাঙা ছাড়া চিঠিটি পড়ার কোনো উপায় ছিল না। বোতলের ভাঙা টুকরাগুলো সংরক্ষণ করে রেখেছি।

আইলিদকে চিঠিটি সংরক্ষণের পরামর্শ দিয়েছেন স্কটল্যান্ড জাতীয় পাঠাগারের একজন তত্ত্বাবধায়ক।  
সূত্র : বিবিসি

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়