শিরোনাম
◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৪০ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাহনীর বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে থেকেও ড্র করলো মোহামেডান

স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিরতির পর ১০ মিনিট যেতেই আরো একটি গোল হজম করে তারা। তখন মনে হচ্ছিল ঢাকা ডার্বিতে জয় পেতে যাচ্ছে আবাহনী লিমিটেড। কিন্তু এরপর সুলেমান দিয়াবাতের দুটি দারুণ পেনাল্টি গোলে হার এড়ায় সাদাকালোরা।

শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দেশের দুই ঐতিহ্যবাহী দলের ম্যাচটি শেষ হয় ২-২ গোলের সমতায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা তিনটি ম্যাচ ড্র করল মোহামেডান। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল দলটি। অন্যদিকে টানা দ্বিতীয় ড্র আবাহনীর। সমান ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ব্রুনোর গোলে এগিয়ে যায় আবাহনী। গোল শোধ করতে আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। বেশ কিছু সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি মোহামেডান।

বিরতির পর ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আকাশী-নীলরা। গোলটি করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। তবে যথারীতি আক্রমণের ধারা ধরে রাখে মোহামেডান। ৬৭তম মিনিটে সফল হয় তারা। ডি-বক্সের মধ্যে এমানুয়েল সানডেকে পেছন থেকে মোহাম্মদ হৃদয় ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে মোহামেডানকে ম্যাচে ফেরান দিয়াবাতে।

৮৬তম মিনিটে ডি-বক্সে বল আবাহনীর এক খেলোয়াড়ের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এ সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানালে চতুর্থ রেফারির সঙ্গে আলোচনা করেন আবাহনীর ম্যানেজার নজরুল ইসলামকে লাল কার্ড দেখান রেফারি। তবে স্পটকিক থেকে সহজেই বল জালে জড়ান দিয়াবাতে। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সাদাকালো শিবির।

এলআরবি/এসবি২

  • সর্বশেষ