শিরোনাম
◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা!

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৮ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলি একাই খেতেন চার জনের খাবার: হরভজন সিং 

স্পোর্টস ডেস্ক: পরিবারে কোল আলো করে ছেলে আসতেই বিরাট কোহলির যশভাগ্য যেন বাড়লো। এবার কোহলি বন্দনাকারীদের দলে নাম লেখালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার হরভজন সিং। তবে, বাকিদের মতো কোহলির ব্যাটিং পারফরম্যান্স নিয়ে নয়। হরভজন ‘থোড়া হঠকে’ কায়দায় ফিটনেস ইস্যুতে কোহলি বন্দনায় মেতেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

সাবেক ভারতীয় স্পিনারের দাবি, কোহলিই নাকি তাকে ফিটনেসের শীর্ষস্তরে পৌঁছতে সাহায্য করেছেন। এক কথায় তার ‘ফিটনেস গুরু’ আর কেউ নন। তিনি হলেন বিরাট কোহলি। হরভজনের দাবি, কোহলি এক সময় প্রচুর খেতেন। একাই চার জনের খাবার খেয়ে নিতেন। সেখান থেকে কোহলি নিজেকে ফিটনেসের শীর্ষস্তরে নিজে গিয়েছেন। এমনিতে কোহলি জমানাতেই হরভজনের অবসর। ক্রিকেট জীবনের শেষ দুই টেস্ট হরভজন যখন খেলেছেন, তখন কোহলি টিম ইন্ডিয়ার অধিনায়ক।

প্রায় দু’দশক ভারতীয় দলে খেলেছেন হরভজন সিং। ২০০৭-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন। স্পিনারদের দুনিয়ায় তার ‘দুসরা’ রীতিমতো নজর কেড়েছিলো। সেই হরভজনই তার ‘ফিটনেস গুরু’ কোহলিকে বিরাট সার্টিফিকেট দিয়েছেন। নিজের ফিটনেস ইস্যুতে হরভজন যাই বলুন না কেন, ফিটনেসের প্রতি কোহলির যে বরাবরই ঝোঁক, তা নতমস্তকে মেনে নেয় ভারতীয় ক্রীড়াজগৎ। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়