শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:২৫ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ বছরের জন্য মাঠ পেলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক: ফিফার অর্থায়নে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন মাঠে কৃত্রিম টার্ফ বসেছিল। দুটো টার্ফের মেয়াদ শেষ হয়েছে আগেই। নতুন করে দুই মাঠে টার্ফ বসানোর জন্য সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২৫ বছরের জন্য লিজ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্রীড়া পরিষদের অফিসে দুই পক্ষের মধ্যে এ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী দুই মাঠ বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না।

লিজ পেয়ে এখন ফিফাকে পুরো বিষয় সম্পর্কে অবহিত করবে বাফুফে। বাফুফের কর্তকর্তারা আশা করছেন, ফিফা ফরোয়ার্ড-৩ প্রকল্পের অধীনে নতুন বছরের ফেব্রুয়ারিতে দুই মাঠে টার্ফ বসানোর কাজ শুরু হতে পারে। সূত্র: বাংলাট্রিবিউন

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার গণমাধ্যমকে বলেছেন, বাফুফের অনুকূলে দুটি মাঠের জন্য নতুন করে বরাদ্দপত্র তৈরি হয়ে গেছে। এখন ফিফাকে আমরা জানাবো। আশা করছি, নতুন বছরে টার্ফ স্থাপনের কাজ শুরু হবে। এমনিতে আগের টার্ফ পুরনো হয়ে গেছে। খেলোয়াড়রা ইনজুরড হচ্ছে তাতে। তাই যত দ্রুত সম্ভব নতুন টার্ফ স্থাপন প্রয়োজন। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ