শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৯:১৫ সকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করিম বেনজেমা সৌদির প্রো-লিগে খেলবেন, আমি জানতাম: রোনালদো

করিম বেনজেমা- রোনালদো

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের প্রো-লিগের দল আল-নাসরে যোগদানের মধ্যদিয়ে বিশ্বের বুকে সৌদি আরবের ক্লাব ফুটবলকে ভালোভাবেই তুলে ধরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দেখানো পথে হেঁটেছেন করিম বেনজেমাও। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যোগ দিয়েছেন রোনালদোর সাবেক সতীর্থ বেনজেমা। - মার্কা

দুইজনই ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়। ২০১৮ সালে রিয়ালকে বিদায় জানান রোনালদো। আর চলতি মৌসুমে বেনজেমা। দুইজন এবার প্রতিদ্বন্দ্বী হয়ে একে অপরের বিপক্ষে খেলবেন। 

বেনজেমা সৌদি লিগে আগমন উপলক্ষে সিআরসেভেন বলেছেন, আমি জানতাম আমার সৌদি আরবে আসাটা আরও অনেকেকে পথ দেখাবে। করিব বেনজেমা এসেছেন। আরও অনেকে আসবেন। আগামী দুই-তিন বছরের মধ্যে সৌদি প্রো লিগ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ লিগে পরিণত হবে। বিশ্বের সব তারকারা এখানে আসুক, এটা সমস্যা না। আমরা যেটা চাই সেটা হলো এখানে প্রতিদ্বন্দ্বীতা হোক। চ্যানেল২৪

জানা গেছে, সার্জিও রামোস, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, এন’গলো কান্তে, অ্যাঙ্গেল ডি মারিয়া, ইয়াগো আসপাস ও রবার্ত ফিরমিনো সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাবে যোগ দিতে পারেন।

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়