শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফের দল নির্বাচনে হস্তক্ষেপ করবো না: সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। এর আগে টুর্নামেন্টকে কেন্দ্র করে ৩৫ সদস্যের দল নিয়ে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখান থেকে পাঁচজনকে বাদ দিয়ে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন কোচ হ্যাভিয়ে ক্যাবরেরা। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে সোমবার থেকে শুরু হওয়া জাতীয় দলের প্রস্তুতি দেখতে কিংস অ্যারেনায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর গণমাধ্যমের কাছে নিজের প্রত্যাশার কথা প্রকাশ করেন তিনি। সূত্র: সমকাল 

সালাউদ্দিন, আমি আশা করি, আসছে সাফ চ্যাম্পিয়নশিপে দল ভালো করবে। আমি এখানে এসেছি খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে। ওদের বলতে এসেছি, তোমরা খেলার আগে ম্যাচ হেরে যেও না। ৯০ মিনিট পরে রেজাল্ট হবে, জিতবে বা হারবে, কিন্তু প্রতিপক্ষ যেমন ভালো, তোমরাও তেমন ভালো, এই মনোভাব নিয়ে মাঠে নামো। 

তিনি বলেন, দল চূড়ান্ত করার ক্ষেত্রে আমি নাক গলাব না। এটা করা আমার কাজও নয়। আমার জ্ঞান কম না বেশি, সেটা বিষয় না। কোচ এই দলের প্রধান, তিনিই সিদ্ধান্ত নেবেন। সূত্র: দেশরুপান্তর 

তিনি আরো বলেন, কিছুদিন ধরে আমি যেটা দেখছি, ছেলেদের মনোভাব খুবই শক্তিশালী এবং তাদের মানসিকতাতেই জয়ের আকাক্সক্ষা দেখছি। আমি বলতে এসেছি, জেতার মতো দল তোমাদের আছে, কিন্তু ম্যাচের আগেই যদি তুমি হেরে যাও, তাহলে সমস্যা। তো এটাই ছিল খেলোয়াড়দের সঙ্গে আমার মূল আলোচনা। আমার পর্যবেক্ষণ বলছে, এবার ছেলেরা খুবই ভালো করবে। আন্তরিকভাবে আমি এটা বিশ্বাস করি। 

কেননা, কিছু খেলোয়াড়ের লিগের পারফরম্যান্স আমি দেখেছি, যেটা ছিল অনেক আলাদা মানের। আগের থেকে দু-চারজন খেলোয়াড়ের অনেক উন্নতি হয়েছে। কিছু নতুন খেলোয়াড়ও আছে, আপনারা আবাহনী, মোহামেডান, বসুন্ধরার শেষ চার-পাঁচটি ম্যাচ দেখেছেন। সেখানে কিছু খেলোয়াড় দারুণ পারফর্ম করেছে। ছেলেরা পুরো লিগ খেলেছে। যে কন্ডিশনে আমি খেলোয়াড়দের দেখছি, তাতে মনে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপে আমরা ভালো কিছু করব। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: তারিক আল বান্না 

এসআর/টিএবি/এএ

  • সর্বশেষ