শিরোনাম
◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে জিম্বাবু‌য়ের ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্যোতির ঝড়ো সেঞ্চুরিতে রুপালি ব্যাংকের শুভ সূচনা

নিগার সুলতানা জ্যোতি

স্পোর্টস ডেস্ক: মাঠে গড়ালো ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। উদ্বোধনী ম্যাচে রূপালি ব্যাংকের মুখোমুখি হয়েছিল গুলশান ইয়ুথ ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে নিগার-ফারজানার ব্যাটে ভর করে ২৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রুপালি ব্যাংক। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৩৮ রান পর্যন্ত তুলতে পারে গুলশান ইয়ুথ। ফলে ১৪৮ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে রূপালি ব্যাংক। ঝোড়ো সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার ফতুল্লায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে রূপালি ব্যাংক। এদিন ৭৬ বলে ১২ বাউন্ডারিতে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি। তার সঙ্গে ১০৭ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ফারজানা হক পিংকি। তৃতীয় উইকেট জুটিতে ১৭১ রান যোগ করেন এই দুই ব্যাটার। এ ছাড়া ওপেনার সাথী রানীর ৩৯ ও ফারজানা আক্তার লিসার ৪৪ রানের সুবাদে ২৮৬ রানের পুঁজি পায় দলটি। আরটিভি

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় গুলশান ইয়ুথ। ইনিংসের মাত্র ১১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর অধিনায়ক শারমিন সুলতানার ৪০ ও লেকি চাকমার ৫৮ রানের ইনিংসের পর লড়াইয়ে ফিরতে পারেননি গুলশান ইয়ুথ। বাকি ব্যাটারদের মধ্যে কেবল শিরিন আক্তারই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন।

রূপালি ব্যাংকের হয়ে নাহিদা আক্তার, আশরাফি ইয়াসমিন ও শরিফা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।

দিনের আরেক ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রকে ৩২ রানে হারিয়েছে শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সিটি ক্লাবকে ৬৬ রানে হারিয়েছে বিকেএসপি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়