শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের মনের মতো করে উইকেট তৈরি করবো: সুমন

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট ভক্তদের মনে আছে নিশ্চয়ই, ২০১৯ সালে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে বাংলাদেশ নিজেদের মাঠে ২২৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিলো। সেই আফগানিস্তানের বিরুদ্ধে আবারো ঘরের মাঠে টেস্টে লড়াইয়ে নামছে লাল-সবুজের দেশ। এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে নিজেদের মাঠে আন্তর্জাতিকমানের পিচ না বানিয়ে স্বাগতিক দেশ হিসাবে নিজেদের পছন্দমতোই উইকেট তৈরি করা হবে বলে জানালেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুল বাশার সুমন জানান, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আমাদের তো পরিকল্পনা আছেই। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই সেটা আমাদের মধ্যেই থাকুক। অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করবো না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে সেটা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হবে বলেও জানান সুমন। তিনি বলেন, চমক বলতে আসলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করবো অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হবে।

সাকিবের না থাকা নিয়ে টাইগারদের এই নির্বাচক বলেন, সাকিব না থাকলে আমাদের একটা প্লেয়ার কমে যায়। সাকিব-মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে।সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়