শিরোনাম
◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি ◈ ৭১ হাজার ৮৫০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প বাদ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক নিয়ে নতুন পরিকল্পনা ◈ ৪০০ ছক্কার বিশ্বরেকর্ড, ভারত ধরাছোঁয়ার বাইরে ◈ গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন কত, ৩০ হাজার টাকা মজুরির দাবির যৌক্তিকতা কতটা, কতটা সক্ষম মালিকপক্ষ? ◈ শ্রমিক অসন্তোষে জরুরি তৎপরতা, মন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী; আমিরাত সফর বাতিল শ্রমমন্ত্রীর ◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার ◈ শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক ◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৭:০৭ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ। বুধবার টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ব্যাটে নেমে বৃষ্টির কারণে নির্ধারিত ১৭ ওভারে ২০৩ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। জাবাবে ব্যাটে নেমে ১২৫ রানে থামে আইরিশদের ইনিংস। এতে ওয়ানডে সিরিজের পর টি-টেয়েন্টিতেও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ।

২০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে তাসকিনের প্রথম বলেই সাঁজ ঘরে ফেরেন পল স্টিারলিং। পরের ওভারে সাকিবের বলে লরকান টাকারকে হারিয়ে বিপাকে পড়ে আয়ারল্যান্ড। নিজের দ্বিতীয় ওভারে  বোলিংয়ে এসে রস অ্যাডায়ার ও গ্যারেথ ডেলানিকে ফিরিয়ে আয়ারল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন টাইগার অধিনায়ক। এরপর জর্জ ডকরেল কে আউট করে আন্তর্জাতিক টি-টেয়েন্টিতে টিম সাউদিকে পিছনে ফেলে সর্বোচ্চ উইকেটের মালিক হন বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচে থুবড়ে পড়ে আয়ারল্যান্ড। এরপর দলকে আশা জাগায় কার্টিস ক্যাম্ফার। ২৮ বলে অর্ধশতক পূরণ করে সাঁজ ঘরে ফেরেন তিনি। আয়ারল্যান্ডকে ১২৫ রানে ইনিংস শেষ করলে ৭৭ রানের জয় পায় টাইগাররা। 

দলের হয়ে সবোর্চ্চ ৫ উইকেট শিকার করেন অধিনায়ক সাকিব। এছাড়াও তাসকিন তিনটি ও হাসান মহমুদ একটি উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান এবং মোস্ট ভ্যালুয়েবল  খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিটন দাস।

বুধবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাটিং করে দুই টাইগার ওপেনার রনি তালুকদার ও লিটন দাস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ ওভারই অর্ধশত পূরর্ণ করে বাংলাদেশ। এরপর ২১ বলে ক্যারিয়ারের দ্রুততম অর্ধশতক পূরণ করেন লিটন দাস। লিটন-রনির ৪৮ বলে ১০৭ রানের জুটিতে দিশেহারা হয়ে পড়ে আইরিশরা। সেঞ্চুরির আশা জাগিয়েও লক্ষ্যে পৌঁছাতে পারেনি লিটন। ৮৩ রান করে আউট হন তিনি। এরপর ব্যাটে ভরসা দেন অধিনায়ক সাকিব আল হাসান। হৃদয়তে সঙ্গে নিয়ে ২৭ বলে ৫২ রানে জুটি গড়ে সাকিব। ১৩ বলে ২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে তাওহীদ হৃদয়। সাকিবে অপরাজিত ২৪ বলে ৩৮ রানের ইনিংসে ২০২ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ