শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০২:৫২ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের অন্য ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে: তিতে

কোচ তিতে

স্পোর্টস ডেস্ক: নেইমারকে ছাড়াই বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় ব্রাজিল। নেইমারকে ছাড়া জয় যেমন স্বস্তির তেমনি তারকা এই ফুটবলারকে ছাড়া বড় ব্যবধানে জিততেও ব্যর্থ হয় সেলেসাওরা। চোটের কারণে সুইজারল্যান্ড ম্যাচে ছিলেন না নেইমার। নেইমারের অভাব মাঠে অনুভব হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কোচ তিতে। চ্যানেল২৪ 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ তিতে জানান, নেইমারকে ব্রাজিল দল মিস করেছে এবং নেইমারের স্কিল অন্য যে কোন ফুটবলারের চেয়েও আলাদা। তবে দলের বাকি ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে বলে মনে করেন তিনি। 
তিতে বলেন, নেইমারের স্কিল একদম আলাদা। সে অসাধারণ মুহূর্ত উপহার দিতে পারে, একজন থেকে আরেকজনে ড্রিবল করে কাটিয়ে যেতে পারে, তার সেই স্কিল আছে। দলের অন্য ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে, আশা করি তারা যেতে পারবে। তবে আমরা নেইমারকে মিস করেছি।

ব্রাজিলের কোচ তিতের সাথে সুর মিলিয়ে দলের ডিফেন্ডার মার্কুইনহস জানান, নেইমার এমন একজন ফুটবলার যিনি কঠিন মুহূর্তে দায়িত্ব নিয়ে সুযোগ তৈরি করতে পারে। তিনি বলেন, আমরা জানি নেইমার একজন গ্রেট খেলোয়াড়। সে পার্থক্য গড়ে দিতে পারে। কঠিন মুহূর্তে সে দায়িত্ব নেয় এবং সুযোগ তৈরি করে। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়