শিরোনাম
◈ মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন ধরবে এআই, নজরে থাকবে অবস্থানও ◈ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান ◈ বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা: মন্ত্রিসভায় অনুমোদন ◈ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১ , ব্যাপক প্রাণহানির আশঙ্কা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুই ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার ◈ কানাডায় কঠোর অভিবাসন নীতি, ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশি ◈ জুলাই জাদুঘরের ভাস্কর্য অপসারণে হেফাজতের দাবি, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ◈ তারেক রহমানকে দিল্লির আমন্ত্রণ: কূটনৈতিক সৌজন্য, নাকি অন্য কোনো সমীকরণ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০১:৩৮ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর গোল ভেবেই উদযাপন করেছিলেন ফার্নান্দেস

কাতার বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। কিন্তু একের পর এক আক্রমণেও মিলছিল না সফলতা। শেষমেষ ম্যাচের ৫৪তম মিনিটে ডেডলক ভাঙল ব্রুনো ফার্নান্দেসের গোলে। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল চলে যায় উরুগুয়ের জালে। এর আগে মনে হচ্ছিল, ফার্নান্দেসের ক্রসে ক্রিশ্চিয়ানো রোনালদোর মাথা ছুঁয়েছে বল।

গোল উদযাপনে মেতে ওঠেন রোনালদো। অবশ্য কিছুক্ষণ পরেই দেখা যায় রোনালদোর শরীরের কোনো অংশেই স্পর্শ করেনি বল। তবুও দেশি-বিদেশি সংবাদ মাধ্যমগুলোর সংশয় কাটছিল না। কিছুক্ষণ বাদে অবশ্য স্টেডিয়ামের বড় স্ক্রিনে গোলদাতা হিসেবে ফার্নান্দেসের নামই ভেসে ওঠে।  যে কারণে ঐই গোল চলে যায় এই ফরোয়ার্ডের নামে। এরপরে অবশ্য অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে ফার্নান্দেস করেন আরো এক গোল। ঢাকা পোস্ট, কালবেলা

মোট কথা গোল খরার এই ম্যাচে একাই পর্তুগালকে জিতিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে ফার্নান্দেজ জানিয়েছেন, রোনালদোর গোল ভেবেই উদযাপন করেছেন তিনি।

ফার্নান্দেজ বলেন, আমি ভেবেছিলাম বল ক্রিশ্চিয়ানোর মাথা স্পর্শ করেছিল। এমনকি গোলটা সেই করেছে। আসল ব্যাপার হচ্ছে, আমরা ম্যাচটা জিতেছি এবং আমরা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছি। আজকের ম্যাচটি যথেষ্ট কঠিনই ছিল। এমনকি প্রথম গোলের পর ফার্নান্দেজ উদযাপনও করেন। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়