শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২২, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা টাইগার্সে কোচ হচ্ছেন জিম্বাবুয়ের তাতেন্দা তাইবু

তাতেন্দা তাইবু

স্পোর্টস ডেস্ক: খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সেই সাকিবের দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন তাইবু। সহকারী কোচ হিসেবে বাংলা টাইগার্সে তাকে দেখা যাবে এই মৌসুমে। চ্যানেল২৪, ঢাকা পোস্ট

টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য গেল সেপ্টেম্বরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে। সেই ড্রাফট থেকে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছিল বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। এরপর বাংলা টাইগার্স দলে ভেড়ায় তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও। এর আগে সাকিব আল হাসান ছিলেন দলটির আইকন ক্রিকেটার।

বাংলাদেশী মালিকানাধীন এই দলটির প্রধান কোচের দায়িত্ব রয়েছেন সাবেক বাংলাদেশ দলের ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তবে সবশেষ গতকাল বৃহস্পতিবার দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু। 

গতকাল বাংলা টাইগার্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পাতায় এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে তারা লিখেছে, জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: এল আর বাদল

জেবি/এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়