শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ১২ মে, ২০২২, ০৫:১৪ বিকাল
আপডেট : ১২ মে, ২০২২, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার

হোয়াইট ডিটারজেন্ট পাউডার

স্পোর্টস ডেস্ক: [২] বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণাও লোগো উন্মোচন করা হয়। এবারের এই সিরিজের নামকরণ করা হয়েছে, মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ-২০২২, পাওয়ার্ড বাই ওয়ালটন।

[৩] লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু), বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী,  টাইটেল স্পন্সর মিস্টার হোয়াইটের পক্ষ থেকে কাজী এন্টারপ্রাউজের প্রধান নির্বাহী রফিকুল আমিন, পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মোহাম্মদ ফিরোজ আলম এবং ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের খন্দকার আলমগীর।

[৪] দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ১৫ মে এবং দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে।সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়