শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩০ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্র নয়, স্পেনের বিপক্ষে জিততে চান পর্তুগালের কোচ সান্তোস 

ফের্নান্দো সান্তোস

স্পোর্টস ডেস্ক: নেশনস লিগে নিজেদের শেষ খেলায় ঘরের মাঠে স্পেনের বিপক্ষে ড্র করে শীর্ষ স্থান নিশ্চিত করার পক্ষপাতি নন পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস। বরং স্প্যানিশদের হারিয়ে দাপটের সঙ্গেই টুর্নামেন্টের ফাইনালসে উঠতে চান তিনি। বিডি নিউজ

স্পেনের বিপক্ষে হার এড়াতে পারলেই মিলে যাবে সমীকরণ। গ্রুপ সেরা হয়ে পর্তুগাল জায়গা করে নেবে নেশন্স লিগের ফাইনালসে। ফের্নান্দো সান্তোস অবশ্য কোনোমতে লক্ষ্য পূরণ করার পক্ষপাতী নন। পর্তুগিজ কোচ বললেন, তার ভাবনায় জয় ছাড়া আর কিছু নেই।

‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। ৮ পয়েন্ট নিয়ে স্পেন আছে দুই নম্বর স্থানে। শেষ হয়ে গেছে পরের দুটি স্থানে থাকা সুইজারল্যান্ড ও চেক রিপাবলিকের ফাইনালসের আশা। 

তাই আজ রাতের স্পেন ও পর্তুগালের ম্যাচটা উভয় দলের কাছেই হয়ে গেছে ভীষণ গুরুত্বপূর্ণ। পয়েন্টে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে পর্তুগাল। তবে এটাকে মোটেও বড় করে দেখছেন না সান্তোস।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেষ চারের (ফাইনালসের) কথা না ভেবে আমাদের শুধু জয়ের দিকে মনোযোগ দিতে হবে। আমি চাই খেলোয়াড়রা তাদের সামর্থ্য অনুযায়ী স্পেনের মোকাবেলা করুক, যেমনটা তারা সব প্রতিপক্ষের সঙ্গেই করে। এটাই করতে হবে এবং সেটা হলে আমরা সবসময় যেখানে থাকতে চেয়েছি তার কাছাকাছি থাকব। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়