শিরোনাম
◈ ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি ‎ ◈ ভূমিধসে চীন–নেপাল সীমান্তে ফের নতুন হ্রদের সৃষ্টি, বিপর্যয়ের শঙ্কা ◈ সেপ্টেম্বরেই শুরু, ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি ◈ ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয়! ◈ আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী ◈ ২০২৮ থেকে শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আসবে, যুক্ত হচ্ছে যেসব বিষয় ◈ বিএনপির মুখপাত্র থাকা অবস্থায় যেভাবে গুম হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ ◈ বাংলাদেশে কী পরিবর্তন এসেছে গুম প্রতিরোধে? ◈ বজ্রবৃষ্টি হ‌তে পা‌রে ঢাকায়, ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০১ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে নেপাল দলে দুই নতুন মুখ

নেপাল ফুটবল দল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ২৭ সেপ্টেম্বর আসন্ন প্রীতি ম্যাচের স্কোয়াডে থাকছেন নেপালি নতুন দুই মুখ। তরুণ ঋত্বিক খড়কা ও আশিস চৌধুরীকে নিয়ে ২৩ সদস্যের স্কোয়াড সাজিয়েছেন আপৎকালীন কোচ প্রদীপ হুমাগাইন। 

অভিজ্ঞ দুই ফুটবলার নবযুগ শ্রেষ্ঠা ও ভরত খাওয়াজ অবশ্য দলে জায়গা পাননি। এ ছাড়া ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার সুনীল বল। ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের কৃত্রিম আলোয় ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। কালবেলা

গোলরক্ষক: কিরণ চেমজং, বিশাল শ্রেষ্ঠা, বিকেশ কুথু, দ্বীপ কিরকি। রক্ষণভাগ: অনন্ত তামাং, রোহিত চান্দ, বিকাশ তামাং, বিকাশ খাওয়াজ, দিনেশ রাজবংশী, সুমন আরিয়াল, রঞ্জিত ধীমান। মাঝমাঠ: তেজ তামাং, সিশান অংদেম্বে, বিশাল রায়, আরিক বিস্তা, সুরাজ জাইয়ু ঠাকুরি, সুজল শ্রেষ্ঠা, সন্দ্বীপ গুরুং। আক্রমণভাগ : বিমল ঘারতি মাগার, ঋত্বিক খড়কা, মনিষ দাংগি, অঞ্জন বিস্তা ও আশিস চৌধুরী। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

  • সর্বশেষ