শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের জার্সি যেন তরমুজ, ভারতেরটা নিস্তেজ: কানেরিয়া

পাকিস্তান দলের নতুন জার্সি

স্পোর্টস ডেস্ক: নতুন জার্সি উন্মোচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন সেই জার্সির নাম তারা দিয়েছে থান্ডার। কিন্তু নতুন এ জার্সি মোটেও পছন্দ হয়নি পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়ার।

শুধু পাকিস্তান নয়, চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের জার্সিও ভালো লাগেনি কানেরিয়ার। মজার ব্যাপার হলো, দুই দলই নতুন জার্সিতে নিজেদের প্রথম ম্যাচ হেরে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রান করেও জয় পায়নি ভারত। ইংল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান।- জাগোনিউজ

দলের পারফরম্যান্স যাই হোক না কেন, জার্সিটি ভালো না লাগার কথা সোজাসাপটাই বলেছেন কানেরিয়া। তার কাছে পাকিস্তানের জার্সিকে তরমুজের মতো মনে হচ্ছে। অন্যদিকে ভারতের জার্সিকে নীল রঙ আরও গাঢ় না হওয়ায় নিস্তেজ বলছেন কানেরিয়া।

তিনি বলেছেন, প্রথমেই আমাকে পাকিস্তানের জার্সির কথা বলতে হবে। এটি দেখতে তরমুজ মনে হচ্ছে। একটা মোবাইল গেইম আছে ফ্রুট নিনজা নামে। যেখানে ফল কাটতে হয়। দেখে মনে হচ্ছে বাঙ্গি ও তরমুজের সংমিশ্রণে এ জার্সি বানানো হয়েছে। এটি গাঢ় সবুজ হওয়া উচিত।

এসময় ভারতের জার্সির সমালোচনা করে তিনি আরও বলেন, ভারতীয় দলের জার্সিটিও হালকা রঙের। এটি অবশ্যই গাঢ় রঙের হওয়া উচিত। এতে একটা উচ্ছ্বাস বোঝা যায়। কিন্তু নিস্তেজ কালার পরলে দেখতেও নিস্তেজ লাগে। যেমনটা নিজেদের বোলিংয়ে নিস্তেজ হয়ে পড়েছে ভারত। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: নাহিদ হাসান

  • সর্বশেষ