শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩০ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফজয়ীদের লাগেজে কোন চুরির ঘটনা ঘটেনি: বিমানবন্দর কর্তৃপক্ষ

সাফজয়ী নারী দল

আলামিন শিবলী : নেপাল থেকে সাফ শিরোপা নিয়ে দেশে ফেরার পথে বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কৃষ্ণা রানী ও শামসুন্নাহারের ব্যাগ থেকে নগদ অর্থ এবং মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটেছে। এ সময় কয়েক জনের ল্যাগেজ তালা ভাঙা আবস্থায় পাওয়া গেছে বলেও বৃহস্পতিবার এমনটি জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। 

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাফজয়ী ফুটবলারদের লাগেজে কোনো চুরির ঘটনা ঘটেনি। ফুটবলাররা অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লাগেজ বুঝে পেয়েছেন বলে দাবি করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে ফুটবল দলের দুজন নারী সদস্যের ব্যাগ (হোল্ড ব্যাগেজ) থেকে ডলার ও টাকা চুরির অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে। তাতে দেখা যায়, বিমানবন্দরে চুরির কোনও ঘটনা ঘটেনি। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা ইমরানকে অক্ষতভাবে সব লাগেজ হস্তান্তর করা হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল গত ২১ সেপ্টেম্বর দুপুর ১টা ৪২ মিনিটে বিজি-৩৭২ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় অবতরণ করে। ১টা ৫৮ মিনিটে ব্যাগেজ মেকআপ এরিয়ায় ট্রলি আসে। ১টা ৫৯ মিনিটে ব্যাগেজ মেকআপ এরিয়ায় প্রথম লাগেজ ড্রপ হয়। দুপুর ২টায় কনভেয়ার বেল্ট-০৮-এ প্রথম লাগেজ ড্রপ হয়। দুপুর ২টা ৮ মিনিটে মেকআপ এরিয়ায় শেষ ব্যাগেজ ড্রপ হয়।

এরপর বাফুফের প্রটোকল প্রতিনিধি ও দুজন লাগেজ ট্যাগ চেক করে সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লাগেজ বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্পাদনা: ওয়ালি 

এর আগে বাফুফের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সাফজয়ী নারী দলের সদস্য কৃষ্ণা রানি সরকারের ব্যাগ থেকে ৫০০ ডলার (প্রায় ৫২ হাজার টাকা) এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। সামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে হারিয়েছে ৪০০ ডলার (প্রায় ৪২ হাজার টাকা)।

অন্যদিকে মার্জিয়ার ব্যাগ থেকে কিছু সংখ্যক নেপালি মুদ্রা হারানোর কথা জানিয়েছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এ ছাড়াও অনেকের লাগেজের তালা ভাঙা ছিল বলেও জানানো হয়। যেখানে শাড়ি, প্রসাধনীসহ মূল্যবান উপহার সামগ্রী ছিল বলে জানা যায়।

এদিকে ডলার চুরির ঘটনায় অভিযোগ না পেলেও তদন্ত শুরু করেছে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক ইউনিট, এপিবিএন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

  • সর্বশেষ