শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাল ক্রস মুছে দিলেন ডিসি, ভাঙা হবে না মাছুরার বাড়ি

লাল ক্রস মুছে দিলেন ডিসি

আব্দুর রহিম: ভেঙে ফেলার উদ্দেশ্যে লাল রঙে ক্রস চিহ্ন এঁকে দেয়া হয়েছিল নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরার বাড়ি। তবে সড়ক ও জনপথ বিভাগের দেয়া সেই ক্রসচিহ্ন মুছে দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিনেরপোতা এলাকায় ফুল ও মিষ্টি নিয়ে মাছুরার বাড়িতে যান তিনি। শুভেচ্ছা জানান মাছুরার পরিবারকে, খোঁজ খবর নেন তাদের।

এ সময় জেলা প্রশাসক বলেন, মাছুরার বাড়িটি সড়ক ও জনপদ বিভাগ ভাঙবে না। যতদিন পরিবারটির স্থায়ী বসবাসের ব্যবস্থা করা না যায় ততদিন ঘরটি ভাঙা যাবে না।

সড়ক ও জনপথ বিভাগকে এই নির্দেশনা দেয়া হয়েছে। মাছুরার বাবা রজব আলী, মা ফাতেমা বেগম ও দুই বোন সুমাইয়া ও সুরাইয়া পারভীনের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসককে তারা জানান, ২০২০ সালে শহরের বিনেরপোতা এলাকায় সড়কের পাশে তাদের আট শতক সরকারি জমি বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। সেখানে একটি ঘর বানিয়ে থাকছেন তারা। 

তবে মাস দুয়েক আগে সওজ তাদের ঘরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা লাল রঙে ক্রসচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তাদের বাড়িতে। সম্পাদনা: আল অমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়